শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:০৩ পিএম, ২০২১-০২-১০
মোহাম্মদ শাহ্ আলম শফি কুমিল্লা : কুমিল্লা জেলার দেবিদ্বারে বুধবার সকাল ১০ ঘটিকায় দেবিদ্বার রেয়াজ উদ্দিন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা’র প্রার্থী আবুল কালাম আজাদের নির্বচন উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মতিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা (উঃ) জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাষ্টার। বিশেষ অতিথী হিসাবে সাবেক মন্ত্রী,সচিব ও সংসদ সদস্য এবং কুমিল্লা (উঃ) জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এবিএম গোলাম মোস্তফা সাহেব ভিডিও কনফারেন্সের মধ্যমে দিক নির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন।
সভায় কুমিল্লা (উঃ) জেলা আওয়ামীলীগের বিভিন্ন পদের নেতা,উপজেলা আওয়ামমীলীগের সভাপতি,সাধারণ সম্পাদক ও বিভিন্নস্তরের নেতৃবৃন্দ,পৌর,ইউনিয়ন,ওয়ার্ড সভাপতি সাধারণ সম্পাদক,দলীয় চেয়ারম্যান, যুবলীগ,ছাত্রলীগ,সেচ্ছাসেবকলীগ,তাতীলীগ,মহিলা আওয়ামীলীগ,যুব মহিলা আওয়ামীলীগ,মহিলা শ্রমীকললীগ সভাপতি সাধারণ সম্পাদক বক্তব্য প্রদান করেন।
বক্তারা আসছে ২৮ ফেব্রোয়ারী দেবিদ্বার উপজেলা পরিষদের উপ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা’র প্রার্থী আবুল কালাম আজাদের জয় সুনিশ্চত করতে কুমিল্লা ০৪ দেদ্বিারের মাননীয় সংসদ সদস্য রাজি মোহাম্মদ ফখরুলের নেতৃত্বে দেবিদ্বার আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের সকল নেতা-কর্মী ঐক্যবদ্ধ আছে এবং সবাইকে সাথে নিয়ে নৌকার বিজয় সুনিশ্চিত করতে ঐক্যমত পোষন করেন।
এবিএম গোলাম মোস্তফা সাহেব ভিডিও কনফারেন্সের মধ্যমে বক্তব্য প্রদান করেতে গিয়ে বলেন, প্রতিপক্ষকে কখনো ছোট করে দেখার সুযোগ নেই। দলের সুযোগ সুবিধা আর পদ-পদবী ব্যাবহার করবেন অথচ দলীয় সিদ্ধান্ত মানতে কষ্ট হবে তা মেনে নেয়া হবে না। আপনাদের প্রতিটি পদক্ষেপ এই উন্নত তথ্যপ্রযুক্তির সময়ে কেন্দ্র পর্যন্ত অজানা থাকার সুযোগ নেই.অতএব কোন প্রকার বিরোধী শক্তির প্রোপাগান্ডায় বিভ্রান্ত না হয়ে দলের জন্য কাজ করুন ,আর এর সুফল আপনারাই ভোগ করবেন। মনে রাখবেন এই নৌকা মর্কা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান,মানণীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা,আমাদের সংসদ সদস্য রাজি মোহাম্মদ ফখরুল এবং দেবিদ্বার আওয়ামীলীগের,তাই এর বিজয় মানেই আপনার আমার সবার বিজয়।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited